মেসির চোখের পানি মোছা সেই টিস্যুর দাম ৮ কোটি!

১৫ আগস্ট ২০২১, ০৪:১৩ PM
মেসির চোখের পানি মোছা সেই টিস্যুর দাম ৮ কোটি!

মেসির চোখের পানি মোছা সেই টিস্যুর দাম ৮ কোটি! © ফাইল ফটো

ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি শৈশব থেকে বেড়ে উঠেছেন বার্সেলোনায়। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে চলে যেতে হয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। বার্সেলোনাকে বিদায়ের মূহূর্তে অঝোরে কেঁদেছিলেন সর্বকালের সেরা এই ফুটবলার। চোখের জ্বল মুছতে প্রিয়তমা স্ত্রী একটি টিস্যু দিয়েছিলেন মেসিকে। সেই টিস্যুর মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৪০ লাখ টাকা।

শুনতে অবাক মনে হলেও এমনটিই ঘটেছে। সেদিন সংবাদ সম্মেলনে উপস্থিত এক ব্যক্তি মেসির চোখ মোছা ওই টিস্যু কুড়িয়ে সংগ্রহ করেছিলেন। এখন তিনিই সেটি বিক্রির জন্য নিলামে তুলেছেন। টিস্যুটির দাম ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৮ কোটি ৪০ লাখ টাকার সমান।

মেসির সাথে বার্সেলোনার সম্পর্কটা ভিন্ন রকম। শুধু ক্লাব আর খেলোয়াড়ের সম্পর্ক নয়। এ সম্পর্ক আত্মার। বার্সা ছাড়লেও এই ক্লাব আজীবন মেসির হৃদয়ে থাকবেন। সেজন্যই বিদায়ী ভাসণে মেসি বলেছিলেন, ভবিষ্যতে আবারও ফিরবেন প্রিয় এই ক্লাবে।

সূত্র: গালফ টুডে

ট্যাগ: ফুটবল
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬