মেসি-নেইমার ছাড়াই পিএসজির জয়

১৫ আগস্ট ২০২১, ০৮:২৮ AM
লিগ ওয়ানের দ্বিতীয় ম্যাচে পিএসজির জয়

লিগ ওয়ানের দ্বিতীয় ম্যাচে পিএসজির জয় © সংগৃহীত

লিগ ওয়ানে শনিবার রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের আগে ঘরের মাঠে লিওনেল মেসিকে উপস্থাপন করা হয়। তবে মেসি খেলেননি। খেলেননি নেইমারও। তারা দুজন স্ট্যান্ডে বসে খেলা দেখেছেন সতীর্থদের। তবে তারা নিরাশ করেননি মেসি-নেইমারকে। স্ট্রসবার্গের বিপক্ষে পিএসজি জয় পেয়েছে ৪-২ গোলে।

এমন জয়ে গোল পেয়েছেন মাউরো ইকার্দি, কালিয়ান এমবাপে, জুলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া।

ম্যাচের ২৩ মিনিটে ইকার্দি হেডে গোল করে এগিয়ে নেন পিএসজিকে। ২৫ মিনিটের মাথায় এমবাপে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ২৭ মিনিটে ড্রাক্সলারের গোলে ম্যাচ একপ্রকার স্ট্রসবার্গের নাগালের বাইরে চলে যায়।

কিন্তু বিরতির পর ঘুরে দাঁড়ায় তারা। ৫৭ মিনিটে কেভিন গামেরিও গোল করেন ব্যবধান কমান। আর ৬৪ মিনিটে লুডোভিক আজোরকুয়ি আরও একটি গোল শোধ দেন। একটা সময় মনে হচ্ছিল ম্যাচে সমতা ফিরবে। কিন্তু ফিরেনি।

৮১ মিনিটে স্ট্রসবার্গের আলেক্সান্ডার ডিজুকু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগে ৮৬ মিনিটে পিএসজির সারাবিয়া গোল করে ব্যবধান করেন ৪-২। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গেল বছরের রানার্স-আপরা।

এই জয়ে ২ ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে পিএসজি।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9