মেসিদের সঙ্গে খেলতে না পেরে নিজেকে খুন করতে চাইছেন রোনালদো

১৪ আগস্ট ২০২১, ০৪:০৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ছবি

'মেসিদের সঙ্গে খেলতে না পেরে খুন করতে চাইছেন রোনালদো' এমনটাই দাবি করেছেন আর্জেন্টিনা ও পিএসজি তারকা আনহেল ডি মারিয়া। 

সম্প্রতি মেসি পিএসজিতে যোগ দেয়া নিয়ে আলোচনার শেষ নেই। পিএসজিতে আগে থেকেই ছিলেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপের মতো তারকারা। নতুন করে যোগ দিয়েছেন সার্জিও রামোস, জর্জিনিও উইজনালডাম, জিয়ানলুইজি ডন্নারুম্মা, আশরাফ হাকিমিরা। পরে এসেছেন মেসিও। 

মেসির পিএসজিতে যোগ দেয়া নিয়ে আর্জেন্টিনা ও পিএসজির আরেক তারকা আনহেল ডি মারিয়া টিওআইসি স্পোর্টসকে এক সাক্ষাৎকারে বলেন, ‘ক্রিশ্চিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে! পিএসজিতে এখন খেলোয়াড়দের মান সত্যিই অনন্য। সবসময় এমন দেখা যায় না। আর সেরা ফুটবলাররা তাদের মানের খেলোয়াড়দের সঙ্গেই খেলতে চায়। ক্রিশ্চিয়ানো অবশ্যই এখানে আসতে চায়, কিন্তু তারা মেসিকে কিনেছে এবং সেটা আরও ভালো হয়েছে।’ সেখানে মেসিকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়।

অনেক তারকার সঙ্গে খেললেও মেসিকে আলাদা হিসেবেই দেখছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘মেসি ভিনগ্রহের। তাকে যদি কেউ পাথর মারে, সেটাও সে ফিরিয়ে দিতে পারবে। আমি ক্রিশ্চিয়ানো, নেইমার, এমবাপে, রুনি, ফন পার্সি, বেনজেমা, বেলদের সঙ্গে খেলেছি, কিন্তু কখনো ওর মতো কাউকে দেখিনি।’

মেসিকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘মেসির সঙ্গে খেলা আসলে খুব সহজ। আপনি দৌঁড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। এর ব্যতিক্রম হবে না। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়া দুর্দান্ত।’

ট্যাগ: ফুটবল
আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬