আজ রাতে মাঠে নামছে মেসি-নেইমাররা

১৪ আগস্ট ২০২১, ১১:২০ AM
আজ রাতে মাঠে নামছে মেসি-নেইমাররা

আজ রাতে মাঠে নামছে মেসি-নেইমাররা © সংগৃহীত

ইতিমধ্যে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজিতে) যোগ দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মেসিকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত ক্লাবটি। লিওনেল মেসিকে পাওয়ার পর পিএসজি প্রথমবারের মতো মাঠে নামছে আজ (শনিবার) রাতে। লিগ ওয়ানের এই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ট্রাসবার্গ। পিএসজি ঘরের মাঠে খেলবে ম্যাচটি। মেসি যোগ দেওয়ায় পিএসজির আক্রমণভাগ এখন আরো ভয়ানক হয়ে উঠেছে প্রতিপক্ষের জন্য। আর সেটি দেখার জন্যই আজ ভক্তরা তাকিয়ে থাকবেন পিএসজির খেলার দিকে। তবে আজকের ম্যাচে মেসিকে খেলানো হবে কিনা সেটি এখনও নিশ্চিত করেনি পিএসজি কর্তৃপক্ষ।

আর্জেন্টিনা ও বার্সার হয়ে ১০ নম্বর জার্সি পরা মেসি পিএসজির হয়ে মাঠে নামবেন ৩০ নম্বর জার্সি পরে। ব্রাজিলীয় তারকা নেইমার বন্ধু মেসিকে দশ নম্বর জার্সিটি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, এই প্রস্তাবে রাজি হননি মেসি। তিনি জানান, দশ নম্বর জার্সিটি তার বন্ধুর (নেইমার) জন্যই তোলা থাকবে।

মেসির ৩০ নম্বর জার্সিটি পছন্দ করার পেছনে কারণও আছে। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। তাই এই জার্সি পরেই ক্যারিয়ার শেষ করতে চান আর্জেন্টাইন তারকা। শনিবার দিবাগত রাত ১টায় শুরু হবে সেই ম্যাচটি।

ট্যাগ: ফুটবল
তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081