সংবাদ সম্মেলনে বন্ধু নেইমারকে নিয়ে যা বললেন মেসি

১১ আগস্ট ২০২১, ০৭:৫২ PM
আবারো একই ক্লাবের হয়ে খেলবেন দু’জন

আবারো একই ক্লাবের হয়ে খেলবেন দু’জন © সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। এ নিয়ে ফুটবল দুনিয়ায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

মেসি নিজেও মুখিয়ে আছেন পিএসজির হয়ে মাঠে নামতে। উচ্ছ্বসিত এই আর্জেন্টাইন ফুটবলার এবার মুখ খুলেছেন তার দীর্ঘদিনের বন্ধু নেইমারকে নিয়েও। বুধবার পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সাথে সংবাদ সম্মেলনে উপস্থিতি হয়ে নেইমারের সঙ্গে খেলা নিয়ে আলাদাভাবে বলেন মেসি, ‘নেইমার আমার জন্য অনেক কিছু করেছে। নিয়মিত যোগাযোগ হয় তার সঙ্গে।’

মেসি বলেন, আমি নেইমারকে ভালো করে জানি, আমরা আগেও আলাদা ছিলাম কিন্তু একসঙ্গে আমরা বেশি ভালো। পিএসজিতে যোগ দেওয়ার অন্যতম কারণ নেইমার এখানে আছে। ক্লাবের অন্যান্য সতীর্থদেরও আমি চিনি। একাধিকবার তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। সবার সঙ্গে খেলার জন্য উদগ্রীব হয়ে আছি। কারণ আমদের সবার লক্ষ্যই এক।

পিএসজিতে যোগ দেওয়ার পেছনে দলটির কোচ পোচেতিনোও বড় ভূমিকা পালন করেছেন জানিয়ে মেসি বলেন, যখন দেখলাম পিএসজিতে যোগ দেওয়া সম্ভব তখন সবার আগে পোচেতিনোওর সঙ্গে যোগাযোগ করেছি। সে বড় ভূমিকা পালন করেছে।

এর আগে, ২০১৭ সালে বার্সালোনা ছেড়ে প্যারিস সাঁ-জাঁতে (পিএসজি) যোগ দিলেও নেইমারের সাথে লিওনেল মেসির বন্ধুত্বে সামান্যতমও চিড় ধরেনি। এবার বার্সা ছেড়ে আরো একবার নেইমারের পাশেই পিএসজির হয়ে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে। বন্ধুর দলে যোগ দেয়ায় স্বাভাবিকভাবেই আপ্লুত নেইমারও।

দুই লাতিন আমেরিকান তারকার বন্ধুত্বের উদাহরণ এ বছর কোপা আমেরিকা ফাইনালের পরেই গোটা বিশ্ব দেখেছিল। ম্যাচের শেষে মেসির সাথে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় নেইমারকে। এবার আবারো একই ক্লাবের হয়ে খেলবেন দু’জনে। ওই সুযোগেই মেসিকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানিয়ে দু'জনের পুরনো গোল ও অ্যাসিস্টের ভিডিও পোস্ট করেন নেইমার। ক্যাপশনে লেখেন, ‘পুনরায় একসাথে।’

এদিকে, নতুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই চুক্তির মেয়াদ দু’বছর হলেও মেসি ও ক্লাব কর্তারা চাইলে এই সম্পর্কের মেয়াদ বাড়তে পারে। ক্লাবের তরফে এমনটাই জানানো হয়েছে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9