পিএসজিতে মেসির গায়ে ৩০ নম্বর জার্সি

১১ আগস্ট ২০২১, ০৮:২৫ AM
পিএসজির ৩০ নম্বর জার্সিতে মেসি।

পিএসজির ৩০ নম্বর জার্সিতে মেসি। © সংগৃহীত

পিএসজিতে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিয়োনেল মেসি। নতুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই চুক্তির মেয়াদ দু’বছর হলেও, মেসি ও ক্লাব কর্তারা চাইলে এই সম্পর্কের মেয়াদ বাড়তে পারবে। 

পিএসজিতে থাকা ব্রাজিলীয় তারকা নেইমার বন্ধু মেসিকে দশ নম্বর জার্সিটি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, এই প্রস্তাবে রাজি হননি মেসি। তিনি জানান, দশ নম্বর জার্সিটি তার বন্ধুর (নেইমার) জন্যই তোলা থাকবে। বার্সেলোনায় সর্বশেষ দশ নম্বর জার্সি পড়লেও, ক্লাবটিতে আরো দুইটি নম্বরের জার্সি গায়ে দিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। একটি ৩০ এবং অপরটি ১৯। এই দুইটি নম্বরের মধ্যে থেকে ৩০ নম্বরটিকে বেছে নিলেন মেসি।

মেসির ৩০ নম্বর জার্সি পরার পেছনে কারণও আছে। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। তাই এই জার্সি পরেই ক্যারিয়ার শেষ করতে চান মেসি।

প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরেই তিনি ক্লাবে পা রাখেন। এর পর চলে ছবি তোলার পালা। ক্লাবের টুইটার হ্যান্ডলে সেই ছবি শেয়ারও করা হয়েছে। বছরে ৩৫ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি।

কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081