ফ্রান্সের পথে লিওনেল মেসি

১০ আগস্ট ২০২১, ০৬:৩৫ PM
ফ্রান্সের পথে লিওনেল মেসি

ফ্রান্সের পথে লিওনেল মেসি © সংগৃহীত

মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন সেটা নিশ্চিত হওয়া গিয়েছে আগেই। এবার আনুষ্ঠানিকতার জন্য পরিবার নিয়ে ফ্রান্সের পথে রওনা দিলেন লিওনেল মেসি। ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানিয়েছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দিতে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসে পৌঁছাবেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস।

সেখানে দেখা যায় তিন ছেলে সিরো, মাতেও ও থিয়েগো মেসি এবং স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেকে নিয়ে একটি কালো গাড়ি থেকে নামছেন লিওনেল মেসি। পরে দেখা যায় তাদের সঙ্গে আছেন মেসির বাবা ও তার অ্যাজেন্ট জর্জে মেসি। বার্সেলোনার এয়ারপোর্ট থেকে পরিবার নিয়ে ফ্রান্সের পথে রওনা দিয়েছেন মেসি। বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি।

২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা দেয় বার্সেলোনা। তারা জানায়, নতুন চুক্তির জন্য প্রস্তুত দুই পক্ষই। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অবকাঠামোগত বাধ্যবাধকতা। পরে সংবাদ সম্মেলনে এসে সেটি ব্যাখ্যা করেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। জানা যায়, পুরোপুরি আর্থিক কারণেই বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করা যাচ্ছে না। ২৫ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব দেওয়ার জন্য বার্সার কমাতে হতো ১০০ মিলিয়ন ইউরোর বেতন! মেসিকে নতুন চুক্তি দিতে হলে বেতন কমাতে হতো অন্য খেলোয়াড়দের। এটা সহজ নয় কারণ তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা আছে!

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি মেসির জন্যই প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার মঙ্গলবারের জন্য ভাড়া নিয়েছে পিএসজি। এর আগে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি'তে বার্সেলোনা থেকে পিএসজিতে যান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি। হয়তো মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতেই মঙ্গলবারের জন্য আইফেল টাওয়ারটি ভাড়া করেছে প্যারিসের ক্লাবটি।

ট্যাগ: ফুটবল
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9