‘সাকিব ভাই তাড়াতাড়ি শেষ করেন, অনেকদিন পর বাসায় যাব’ (ভিডিও)

০৯ আগস্ট ২০২১, ০৯:৫৪ PM
উইকেটের পেছনে দাঁড়িয়ে উইকেটকিপার নুরুল হাসান

উইকেটের পেছনে দাঁড়িয়ে উইকেটকিপার নুরুল হাসান © সংগৃহীত

‘সাকিব ভাই তাড়াতাড়ি আউট করেন, অনেকদিন পর বাসায় যাব।’ উইকেটের পেছনে দাঁড়িয়ে উইকেটকিপার নুরুল হাসান বলছিলেন সাকিব আল হাসানকে। আর স্ট্যাম্প মাইক্রোফোনে ভেসে এল কথাটা।

সেই জিম্বাবুয়ে সফর থেকে বাড়ির বাইরে বাংলাদেশের ক্রিকেটাররা। মাঝখানে চলে গেছে একটি ঈদ। পরিবার-পরিজনের ভালোবাসার ছোঁয়া পান না কত দিন।

৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন নাস্তানাবুদ। চলছে ব্যাটসম্যানদের আসা-যাওয়া। নুরুলের কণ্ঠে তাই তাড়াতাড়ি ম্যাচ শেষ করার আকুতি। সাইফউদ্দিন আগেই কাজটা এগিয়ে রেখেছিলেন অনেকটাই।

নুরুলের কথামতো সাকিব বাকি কাজটাও করে দিলেন। অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা দিয়ে ৬০ রানে জিতল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজটা নিজেদের করে নিল ৪-১ ব্যবধানে।

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬