কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বাইরে মূলহোতা

২২ মে ২০২৬, ১২:৫৯ AM
গ্রেপ্তার তিন আসামি

গ্রেপ্তার তিন আসামি © টিডিসি

চুয়াডাঙ্গার কুন্দিপুর গ্রামে ১৫ বছরের কিশোরীকে ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ৩ আসামি। বুধবার (২১ মে) গভীর রাতে চুয়াডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে কুন্দিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত মিরাজ এখনও পলাতক। 

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ৪ জনের নামে সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল বিকেলে ছাগল আনতে মাঠে যায় ওই কিশোরী। পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা মিরাজ তাকে জোর করে ভুট্টাক্ষেতে টেনে নিয়ে ধর্ষণ করে। এসময় পলাশ আলী (২০) পুরো ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে এবং জনি হোসেন (২১) বাইরে পাহারা দেয়। 

ধর্ষণের পর তিনজন মিলে মেয়েটিকে মুখ খুললেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভয়ে ওই কিশোরী পরিবারকেও কিছু জানাতে পারেনি। তবে ঘটনার এক মাসের বেশি সময় পর ১৯ মে হঠাৎ করেই ধর্ষণের সেই ভিডিও এলাকার বিভিন্ন জনের মোবাইলে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ধর্ষকচক্র নতুন ফাঁদ পাতে। 

এজাহারে ভুক্তভোগীর মা অভিযোগ করেন, আসামি পলাশ ভিডিও সরিয়ে ফেলতে ৩০ হাজার টাকা দাবি করে। আর আব্দুল আলী (৪৫) সামাজিক মীমাংসার নামে ভিডিও ডিলিট করতে ৫ হাজার টাকা চায়। ভিডিও ছড়িয়ে পড়ার খবর পুলিশের নজরে আসামাত্রই তৎপর হয় সদর থানা পুলিশ। বুধবার রাতেই কুন্দিপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় কাদের ব্যাপারীর ছেলে আব্দুল আলী (৪৫), মণ্ডল পাড়ার হোসেন আলীর ছেলে জনি হোসেন (২১), আব্দুল কাদের পাতার ছেলে পলাশ আলী (২০)।

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাই। ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, মূল অভিযুক্ত মিরাজকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তাকেও খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিহত সেনাসদস্য তিতাসকে ফরিদপুরের বাড়িতে নেওয়া হচ্ছে
  • ০৬ নভেম্বর ২০২৬
‘আমার স্বামী খুব ভালো মানুষ, এখনও তার সঙ্গে যোগাযোগ হয়’—রনি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ০৬ নভেম্বর ২০২৬
৫ বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
২৯ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পিরোজপুর বিজ্ঞান ও প্র…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুতুবদিয়া-মগনামা ঘাটে জিয়ারতকারীদের ওপর হামলা, নিরাপত্তাহ…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950