সাকিবের শততম উইকেট, ধুঁকছে অস্ট্রেলিয়া

০৯ আগস্ট ২০২১, ০৮:২৬ PM

© সংগৃহীত

বোলিংয়ে এসে প্রথম ওভারে ফেরালেন অস্ট্রেলিয়ান অধিনায়ককে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ উইকেট হয়ে গেল সাকিবের। এরপর এক উইকেটের অপেক্ষা। দ্বিতীয় ওভারটি অপেক্ষা করতে হয় এই বিশ্বসেরা অলরাউন্ডারের।

৩য় ওভারের দ্বিতীয় বলেই পেলেন সেই কাঙ্খিত টি-টোয়েন্টিতে শততম উইকেটের দেখা। আর ৫৬ রান তুলতেই সাত উইকেট হারাল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া লক্ষ্য ১২৩ রানের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার ৪ বল শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ৫৭ রান।

সাকিবের ১০০তম উইকেট
৯৯ থেকে ১০০ উইকেটে যেতে বেশীক্ষণ সময় নিলেন না সাকিব আল হাসান। অফস্টাম্পের বাইরে পড়া বলটা বেরিয়ে যাচ্ছিল টার্ন করে। সেটিতেই ব্যাট চালিয়েছিলেন অ্যাশটন টার্নার। কাভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের এটি শততম উইকেট।

বিশ্বে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এ কীর্তি হল সাকিবের। আপাতত সাকিবের ওপরে আছেন শুধু লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা পেসারের টি-টোয়েন্টি উইকেট ১০৭টি।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9