আইসিসি মাস সেরা খেলোয়াড়ের ভোট চলছে, তালিকায় সাকিব

০৮ আগস্ট ২০২১, ০৭:৪৫ PM
আইসিসির ওয়েবসাইটের পোস্ট

আইসিসির ওয়েবসাইটের পোস্ট © স্ক্রিনশট

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ওয়েবসাইটে জুন মাসের সেরা ক্রিকেটার বাছাইয়ের ভোটগ্রহণ চলছে। আগামীকাল সোমবার বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করবে প্রতিষ্ঠানটি।

এ বছরের জানুয়ারি মাস থেকে ক্রিকেটারদের উৎসাহ যোগাতে নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতেই নতুন এই পদ্ধতি চালু করে আইসিসি। যেখানে তিন জন মনোনয়নকৃত খেলোয়াড়ের একজন আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় মাসের সেরা খেলোয়াড় স্বীকৃতি পাবেন।

সাকিব আল হাসান ছাড়া জুন মাসের অপর দুজন মনোনীত ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। এ ছাড়া মনোনীত তিনজন নারী ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও স্টেফানি টেইলর এবং পাকিস্তানের ফাতিমা সানা।

মে মাসে বাংলাদেশের মুশফিকুর রহিম সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেটি ছিল প্রথমবার। এবার এক মাস পর সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

ভোট দিতে আইসিসির ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close