পেসার শরিফুলকে তিরস্কার করল আইসিসি

০৮ আগস্ট ২০২১, ১১:০৮ AM
মিচেল মার্শকে আউট করার পর শরীফুলের আগ্রাসী উদযাপন

মিচেল মার্শকে আউট করার পর শরীফুলের আগ্রাসী উদযাপন © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তিরস্কার করেছে বাংলাদেশের পেসার শরীফুল ইসলামকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন এ বাঁহাতি পেসার।

ম্যাচে মিচেল মার্শকে আউট করার পর আগ্রাসী উদযাপন করেছেন। চোখ রাঙানি দিয়েছেন মার্শকে। বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শরিফুলকে আনুষ্ঠানিকভাবে তিরস্কৃত করেছে আইসিসি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে। এই ডিমেরিট পয়েন্ট বহাল থাকবে ২৪ মাস।

আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৫ অনুচ্ছেদের আইন ভঙ্গ করায় এ শাস্তি মিলেছে শরিফুলের।

শুক্রবার বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচে দশম ওভারে শরিফুলকে দুটি বাউন্ডারি হাঁকান মার্শ। পঞ্চম বলটি মিস করেন মার্শ, লেগে যায় তার ঊরুতে। মেজাজ বিগড়ে যায় মার্শের। মার্শের স্লেজিংয়ের শিকার হন শরিফুল। অসি ব্যাটসম্যান যেন কি একটা বলে শরিফুলকে খেপানোর চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায়।

ওই সময় শরিফুল তেড়ে গেলেও কোনো বাক্য উচ্চারণ করেননি শরিফুল। তার পক্ষে মার্শকে দুই-একটা কথা শুনিয়ে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরের বল ডট করেও উত্তেজিত শরীরী ভাষা দেখান শরিফুল।

পরে ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে মার্শকে আউট করেন শরিফুল। তখনই উদ্যাম উদযাপনে মাতেন তিনি। সাজঘরের দিকে হাঁটা ধরা মার্শের কাছে গিয়ে চোখ রাঙানি দেন শরিফুল।

শরিফুল নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের দেওয়া শাস্তিই বহাল থেকেছে। লেভেল-১ অপরাধে সর্বনিম্ন তিরস্কার এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্টের বিধান রয়েছে।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081