চতুর্থ দিনেও ব্যর্থ সৌম্য

০৭ আগস্ট ২০২১, ০৬:২৬ PM
সৌম্য সরকার

সৌম্য সরকার © ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চার ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ রিয়াদ।  আর এই সিরিজে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখলেন সৌম্য সরকার। ইনিংসের চতুর্থ ওভারে জশ হেইজলউডকে পুল করতে যেয়ে টাইমিংয়ে গন্ডগোল করে ফেলেন তিনি। ১০ বলে আট রান করে ওভারের তৃতীয় বলে আউট হন সৌম্য। বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৩৯।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না এ ওপেনার। আগের তিন ম্যাচে ২, ০ ও ২ রানে আউট হন সৌম্য। 

সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চতুর্থ খেলায় উইনিং কম্বিনেশন ভাঙেনি। 

অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন। তৃতীয় ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করা নাথান এলিস ও অ্যাডাম জাম্পার পরিবর্রতে খেলছেন মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা। 

শুক্রবার তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা আজ চতুর্থ ম্যাচেও অব্যাহত রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ। 

ট্যাগ: ক্রিকেট
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9