পিএসজির সঙ্গেই চুক্তিবদ্ধ হচ্ছেন মেসি

০৭ আগস্ট ২০২১, ১০:০৬ AM
পিএসজির সঙ্গেই চুক্তিবদ্ধ হচ্ছেন মেসি

পিএসজির সঙ্গেই চুক্তিবদ্ধ হচ্ছেন মেসি © সংগৃহীত

মেসি আর বার্সেলোনায় থাকছেন না, সেটি ক্লাবটি নিজেই জানিয়ে দিয়েছে। শেষ হয় মেসির বার্সা যুগ। এর পরই এগিয়ে আসে পিএসজি। ফরাসি ক্লাবটির মালিক নাসির এল খেলাইফির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানাই নিশ্চিত করেছেন যে, মেসি পিএসজির সঙ্গেই চুক্তিতে আবদ্ধ হচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিএসজির জার্সি পরা ছবি আপলোড করেছেন পিএসজির মালিকের ভাই। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘দুপক্ষই সমঝোতায় পৌঁছে গেছে। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

অনেক আগে থেকে মেসিকে চাইতেন পিএসজির মালিক। এবার বিনে পয়সায় তাকে পাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চান না কোনোভাবে। আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো এরই মধ্যে যোগাযোগ করেছেন মেসির সঙ্গে। পিএসজির নতুন প্রকল্প নিয়ে আশাবাদী মেসিও। এদিকে পেপ গার্দিওলাও জানিয়েছেন মেসিকে নিয়ে ভাবছে না ম্যানসিটি। তাই নাটকীয় কিছু না ঘটলে আবারও নেইমারের সঙ্গে জুটি গড়তে চলেছেন এই কিংবদন্তি।

২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার ইয়ুথ দলে যোগদান করেছিলেন মেসি। এরপর ২০০৩ সালের নভেম্বরে তার অভিষেক হয় মূল দলে। বার্সার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলে ৬৭২টি গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচে এবং গোলে বার্সেলোনার ইতিহাসের রেকর্ড গড়েছেন তিনি। শুধু তাই নয়, এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন মেসি।

ট্যাগ: ফুটবল
রেকর্ড ভাঙার পর স্বর্ণের দামে বড় পতন, এবার ভরি কত?
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিটি ইজারা ইস্যুতে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপির বি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রেনিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আব…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬