টার্গেট কম হওয়া দুর্ভাগ্যজনকভাবে হেরেছি: ম্যাথু ওয়েড

০৪ আগস্ট ২০২১, ১০:৩০ PM
ম্যাথু ওয়েড

ম্যাথু ওয়েড © সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। আজ বুধবার মিরপুরে বাংলাদেশ পেল ৫ উইকেটের জয়। ৫ ম্যাচ সিরিজে টাইগাররা এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ৮ বল হাতে থাকতেই পাঁচ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচেও এমন শোচনীয় হারের পর প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, ‘আমরা আজ ভালো পজিশনে (বোলিং) ছিলাম। কিন্তু আমরা ব্যাটিংয়ে শেষ চার ওভারে ভালো করতে পারিনি। খুবই হতাশাজনক। আমরা ১৩০ বা ১৪০ রান করার মতো অবস্থায় ছিলাম। এই পিচে এই রান যথেষ্ট হতো। আমরা আজ প্রথম ৪ ওভার বেশ ভালো ব্যাট করেছি।

পড়ুন: দ্বিতীয় টি-টুয়েন্টিতেও হারল অস্ট্রেলিয়া

তিনি বলেন, শুরুতে আমারা ভালো পজিশনেও ছিলাম। কিন্তু শেষ ৪ ওভারে আশাব্যঞ্জক রান করতে পারিনি। ওই সময়টায় আমাদের সংগ্রাম করতে হয়েছে। তাই আমাদের স্কোর ১২১ রানেই থেমে গেছে। এই উইকেটে ১৩০-১৪০ টার্গেট জয়ের জন্য যথেষ্ট ছিল।

অজি অধিনায়ক বলেন, আমরা সেই লক্ষ্যে এগিয়েও যাচ্ছিলাম। কিন্তু আমরা পারিনি। আজ দুই দলই দুর্দান্ত বল করেছে। আমাদের স্পিনাররাও ভালো বল করেছে আজ। বিশেষ করে অ্যাগার দুর্দান্ত বল করেছে। কিন্তু টার্গেট কম হওয়া দুর্ভাগ্যজনকভাবে হেরেছি। তবে আমাদের খেলায় উন্নতি হয়েছে। আশা করছি পরের ম্যাচে আরো ভালো খেলব।

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬