দ্বিতীয় টি-টুয়েন্টিতেও হারল অস্ট্রেলিয়া

০৪ আগস্ট ২০২১, ০৯:০৪ PM
দ্বিতীয় টি-টুয়েন্টিতেও হারল অস্ট্রেলিয়া

দ্বিতীয় টি-টুয়েন্টিতেও হারল অস্ট্রেলিয়া © ফাইল ছবি

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। আজ বুধবার মিরপুরে বাংলাদেশ পেল ৫ উইকেটের জয়। ৫ ম্যাচ সিরিজে টাইগাররা এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ৮ বল হাতে থাকতেই পাঁচ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে গতকাল মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হেরে আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। টাইগারদের সামনে সহজ লক্ষ্য রেখেই  ইনিংস শেষ করে অজিরা। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। টাইগারদের দুর্দান্ত এই ইনিংসে নিঃসন্দেহে বোলাররা তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন।

মিরপুরে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। এদিনও শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সতর্ক শুরু করলেও পাওয়ার প্লেতে দলটি ২ উইকেট তুলে নেয় টাইগাররা। ৬ ওভার শেষে ৩২ রান তুলতে পারে সফরকারী অজিরা।

দলীয় ১৩ রানে ওপেনার অ্যালেক্স ক্যারিকে নাসুম আহমেদের ক্যাচে পরিণত করেন মেহেদী হাসান। আর ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা মোস্তাফিজুর রহমান অসাধারণভাবে বোল্ড করেন আরেক ওপেনার জস ফিলিপকে। মাঝে তৃতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৫৭ করে দলকে বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেন মিচেল মার্শ ও মইসেস হেনরিকেস।

তবে ২৫ বলে ৩০ রান করা হেনরিকেসকে সাকিব আল হাসান বোল্ড করলে ভাঙে জুটি। এরপর মার্শও বেশিক্ষণ টিকতে পারেননি। আগের ম্যাচের মতো এ ম্যাচেও ৪৫ রান করেন। এবার ৪২ বল খেলে শরিফুল ইসলামের বলে উইকেটরক্ষক নুরুল হাসানকে ক্যাচ দেন।

এরপর আসা-যাওয়ার মিছিলেই ব্যস্ত থাকে সফরকারীরা। দুর্দান্ত বল করা মোস্তাফিজ অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড ও অ্যাশটন অ্যাগারকে পর পর দুই বলে বিদায় করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। এ ম্যাচে দুদলই তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে শুভসূচনা করেছিল টাইগাররা।

ট্যাগ: ক্রিকেট
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9