অলিম্পিক নারী হকি

জার্মানিকে ৩ গোলে হারিয়ে সেমি-ফাইনালে আর্জেন্টিনা

০২ আগস্ট ২০২১, ০৩:০৭ PM
জার্মানিকে ৩ গোলে হারিয়ে সেমি-ফাইনালে আর্জেন্টিনা

জার্মানিকে ৩ গোলে হারিয়ে সেমি-ফাইনালে আর্জেন্টিনা © সংগৃহীত

জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে অলিম্পিক নারী হকিতে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অপরদিকে একদিনে আগে জার্মানির কাছে হেরে আর্জেন্টিনার পুরুষ হকি দল অলিম্পিক থেকে বিদায় নিয়েছে। তার ঠিক পরেরদিনই তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিয়েছে আর্জেন্টিনা নারী হকি দল। সোমবার ভোরে নারী হকির কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনার মেয়েরা।

টোকিওর ওই হকি স্টেডিয়ামে জার্মানির মেয়েদেরকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোল তিনটি করেছেন অগাস্টিনা অ্যালবার্তারিও, মারিয়া ভিক্টোরিয়া গ্রানাতো এবং ভ্যালেন্টিনা রুইজ। ম্যাচের প্রথম কোয়ার্টারে দুইটি গোলের সহজ সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। যার ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারের প্রায় শেষ দিকে গিয়ে জোড়া গোল করে আর্জেন্টিনা। ম্যাচের ২৭ মিনিটের সময় প্রথমে অগাস্টিনা ও এর দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন মারিয়া। তৃতীয় কোয়ার্টারে গোলের দেখা না পেলেও চতুর্থ কোয়ার্টারে জার্মানির কফিনে শেষ পেরেক ঠুকে দেন ভ্যালেন্টিনা রুইজ।

মসজিদের মাইকে ক্বেরাত পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মা হারালেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানী
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
জ‌কসু সাংস্কৃ‌তিক সম্পাদকের বিত‌র্কিত কর্মকাণ্ডে শিবিরের প্…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
চলবে সিস্টেম আপডেটের কাজ, নগদের লেনদেন বন্ধ থাকবে কতক্ষণ?
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
জবি ছাত্রদল নেতাসহ ২ জনকে বহিষ্কার
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬