সৌদিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

২৮ জুলাই ২০২১, ০৬:২৩ PM
সৌদিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

সৌদিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল © সংগৃহীত

অলিম্পিক ফুটবলের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ড্র করলেও তৃতীয় ম্যাচে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।

সাইতামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচে সেলেকাওদের বিপক্ষে মরুভূমির খেলোয়াড়রা সমানে সমানে লড়েছেন। তবে শেষ রক্ষা হয়নি। ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে হেরে অলিম্পিক থেকে বিদায় নিতে হলো সৌদি আরবকে।

ম্যাচের প্রথমার্ধে তেমনটা সুবিধা করতে পারেনি ব্রাজিল। ৭৩ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ গোলে সমতায়। পরে রিচার্লিসনের জোড়া গোলে ৩-১ ব্যবধানের স্বস্তির জয় পেয়েছে তারা।

উল্লেখ্য, টোকিও অলিম্পিকের প্রথম দুটি ম্যাচও হেরেছে সৌদি। শেষ ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলেও লাভ হতো না। ৩ পয়েন্ট নিয়ে যাওয়া যাবে না নকআউট পর্বে।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081