অলিম্পিক ভলিবল

আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারালো ব্রাজিল

২৭ জুলাই ২০২১, ১১:১৮ AM
আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারালো ব্রাজিল

আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারালো ব্রাজিল © সংগৃহীত

আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক ভলিবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে গেল ব্রাজিল। সোমবার টোকিওতে পুল ‘বি’ এর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়লাভ করে ব্রাজিল। ম্যাচে শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল আর্জেন্টিনা। প্রথম দুটি সেট জিতে জয়ের পথেই এগুচ্ছিল তারা। তবে শেষ তিন সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ সেট দুটি সহজেই জিতে নেয় তারা।

তবে পঞ্চম ও শেষ সেটে লড়াই হয় হাড্ডা-হাড্ডি। শেষ সেটে এক পর্যায়ে ১৪-১৪ তে সমতা বিরাজ করছিল। তবে শেষ পর্যন্ত ১৬-১৪ ব্যবধানে সেট ও ম্যাচ দুটোই জিতে নেয় ব্রাজিল।

এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। পুল ‘বি’ থেকে চারটি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। এই গ্রুপে বর্তমানে ব্রাজিল দ্বিতীয় ও আর্জেন্টিনা পঞ্চম স্থানে রয়েছে। দিনের অপর ম্যাচে শক্তিশালী পোলান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইরান।

 

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9