সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৫ জুলাই ২০২১, ০৩:৫১ PM
বাংলাদেশ-জিম্বাবুয়ে

বাংলাদেশ-জিম্বাবুয়ে © ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে অঘোষিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

আগের দুই ম্যাচে একটি করে জিতেছে উভয় দল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যারাই জিতবে সিরিজ নিশ্চিত তাদেরই হবে। 

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। 

ওয়ানডে সিরিজ শেষে হাঁটুর চোটের কারণে ৬ সপ্তাহ বিশ্রামে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় সিরিজের মাঝ পথেই জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেননি লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে: রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), মিল্টন শুম্বা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভ্রে, ডিওন মায়ের্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।

মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬