টোকিও অলিম্পিকের বিশেষ সম্মাননা পেলেন ড. ইউনূস

২৩ জুলাই ২০২১, ০৬:০৯ PM
২০১৬ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়

২০১৬ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয় © সংগৃহীত

আজ শুক্রবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয় টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে ‘অলিম্পিক লরেল’ নামের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে। অ্যাথলেটদের প্যারেড শুরুর আগে ভার্চুয়ালি তাকে এই সম্মাননা দেওয়া হয়।

খেলাধুলার উন্নয়নের জন্য বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন ইউনূস। পাঁচ বছর আগে ‘অলিম্পিক লরেল’ সম্মাননা দেওয়া শুরু করে আইওসি। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য কমানোর স্বীকৃতিস্বরূপ নোবেল পান তিনি। 

সংস্কৃতি, শিক্ষা ও শান্তিতে প্রচেষ্টার স্বীকৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য এই সম্মাননা দেওয়া শুরু করে তারা। ২০১৬ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয় কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কাইনোকে। 

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close