‘বাবা-মা সুস্থ হয়ে উঠছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা’

২১ জুলাই ২০২১, ১১:২২ AM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © ফাইল ছবি

বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। আজ বুধবার (২১ জুলাই) তিনি জানিয়েছেন, তার বাবা-মা সুস্থ হয়ে উঠেছেন। পাশাপাশি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মহামারী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন এ ক্রিকেট তারকা। 

ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য অনেক খুশির এবং আনন্দময় একটি ঈদের দোয়া করছি। দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন। আরও জানাতে চাই, আল্লাহ্‌র রহমতে আমার বাবা-মা সুস্থ হয়ে উঠছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’

ট্যাগ: ক্রিকেট
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬