ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে মারামারি না করার আহবান জামাল ভূঁইয়ার

১০ জুলাই ২০২১, ১১:৫২ PM
জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া © ফাইল ফটো

কোপা আমেরিকার ফাইনাল ঘিরে উত্তেজনা কম নয়। আর মাত্র কয়েক ঘণ্টা পরই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা ট্রফি জয়ের মিশনে নামছেন। ধ্রপদী এই ম্যাচকে সামনে রেখে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশে এর ঢেউ এসে লেগেছে।

দেশের সমর্থকরা এরই মধ্যে দুই ভাগে বিভক্ত। বিভিন্ন জয়াগায় মারামারির খবরও বেরিয়েছে। তবে ফাইনাল ম্যাচ শেষে এমন নেতিবাচক কিছু যেন না হয়, সমর্থকদের প্রতি তেমনই আহবান জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ঘরোয়া ফুটবলে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলেন জামাল। এরই ফাঁকে চোখ রেখেছেন কোপা আমেরিকা কাপে। নিজের ফেসবুক পেজে শনিবার (১০ জুলাই) রাতে জামাল ফাইনাল ম্যাচ প্রসঙ্গে সমর্থকদের উদ্দেশে লিখেছেন, বন্ধুরা, দয়া করে নিজেদের দল হেরেছে বলে একে অন্যের সঙ্গে মারামারি করবেন না। একে অন্যকে সম্মান দিন, আর জয়ী দলের সমর্থকদের একবেলা রাতের খাবার কিংবা আইসক্রিম কিনে দিতে পারেন।

জামাল এমনিতে ব্রাজিলের সমর্থক; সেই ছোট বেলা থেকে। এই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে আর্জেন্টিনার বিপক্ষে জিতবে বলে জামালের বিশ্বাস। তিনি লেখেন আমি ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা শক্তিশালী দল। তাদের আছে বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু আমি আশা করছি, ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনা কে হারাতে পারবে।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9