ফাইনালের আগে নতুন বিতর্কে নেইমার!

১০ জুলাই ২০২১, ০৬:৪৮ PM
মেসি ও নেইমার

মেসি ও নেইমার © ফাইল ছবি

কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনাল হতে চলেছে আগামীকাল রোববার সকালে। আন্তর্জাতিক ফুটবলের সবথেকে কাঙ্ক্ষিত ম্যাচে মারকানায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ইকুয়েডারকে হারিয়ে ফাইনালে উঠেছে নেইমারের ব্রাজিল। আর কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। ইতিমধ্যেই এই ফাইনাল নিয়ে উত্তেজনা চরমে।

এদিকে ব্রাজিলের হয়ে নিজের ১ম কোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নেইমার। অথচ সেই ফাইনালের আগে বিতর্কের জন্ম দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন স্বয়ং তার দেশের সমর্থকদের ওপর! তার দাবি, ব্রাজিলিয়ানদের অনেকেই ফাইনালে তাদেরকে সমর্থন দিচ্ছেন না!

শুক্রবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এমন কথা লিখেন তিনি। নেইমার লিখেছেন, গর্ব এবং ভালোবাসার সঙ্গে বলতে চাই, আমি একজন ব্রাজিলিয়ান। আমার সারাজীবনের স্বপ্ন ছিলো ব্রাজিলের জাতীয় দলে খেলা এবং সমর্থকদের উল্লাস করতে দেখা। তাদের চিৎকার শোনা। যেকোন প্রতিযোগিতা সেটি হতে পারে খেলাধুলা, মডেলিং প্রতিযোগিতা, অস্কার কিংবা যাই হোক না কেন, আমি কখনো ব্রাজিলের বিপক্ষে যাবো না। যেখানে ব্রাজিল থাকবে আমি সেখানে থাকবো। কিন্তু যারা ব্রাজিলিয়ান অথচ ভিন্নভাবে চিন্তা করেন তাদের জন্য ঘৃণা।

এছাড়া লেখার অযোগ্য ভাষায় গালিও দেন নেইমার। নিচে আবার লিখে দেন, এটি শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের বিপক্ষে।

 

ট্যাগ: ফুটবল
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9