নেচে জরিমানা গুনতে হচ্ছে তাসকিনকে!

১০ জুলাই ২০২১, ০৯:৩৩ AM

© সংগৃহীত

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য জরিমানা করা হয়েছে তাসকিন আহমেদকে। একই সঙ্গে মুজারাবানিকেও জরিমানা করা হয়। শুক্রবার (৯ জুলাই) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, মাঠের মধ্যে তাসকিন এবং মুজারাবানির এমন কাণ্ড আচরণবিধির লঙ্ঘণ বলে মনে করছে আইসিসি।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) খেলা চলাকালীন সময়ে নেচে হাতাহাতি হওয়ার উপক্রম হয় দুই ক্রিকেটারের। এ কারণে তাসকিন আহমেদ এবং মুজারাবানির ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই দুই ক্রিকেটার লেভেল-১ এর অপরাধ করেছেন। জরিমানার সঙ্গে দুই খেলোয়াড়ের নামের পাশেই একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

হারারে টেস্টের দ্বিতীয় দিন ইনিংসের ৮৫তম ওভার চলছিল। বল করছিলেন ব্লেসিং মুজারাবানি। তার চতুর্থ নম্বর বলটি ছিল বাউন্সার, যা তাসকিন আহমদে সতর্কতার সঙ্গে ছেড়ে দেন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করেন এই ব্যাটসম্যান।

কিন্তু তাসকিনের সেই নাচ পছন্দ হলো না মুজারাবানির। তিনি এগিয়ে এসে তাসকিনকে কিছু একটা বলছিলেন। তারপর লেগে গেল ঝগড়া। দুজন মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে কিছু বলছিলেন, যা দ্রুত ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9