হিরো আলমও জেনে গেছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন!

০৮ জুলাই ২০২১, ০৬:২৮ PM
কোপার শিরোপা

কোপার শিরোপা © ফাইল ছবি

চলছে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। আগামী রোববার (১১ জুলাই) এর ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল। গত বুধবার সেমিফাইনালের খেলায় কলাম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন দলটির সমর্থকরা।

শুধু আর্জেন্টিনার সমর্থকদের মাঝেই নয়, উত্তেজনাটা একইভাবে কাজ করছে এক ম্যাচ আগে ফাইনাল নিশ্চিত করা ব্রাজিল সমর্থকদের মাঝেও। দেশের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর পাতায় ঘুরলে বিষয়টি আরও ভালোভাবে পরিষ্কার হওয়া যাবে। দল দুটির সমর্থকদের মধ্যে কি ধরনের উত্তেজনা কাজ করছে।

এরমধ্যেই আর্জেন্টিনার ঘোর সমর্থক ও বাংলাদেশি মডেল হিরো আলম মেসিকে নিয়ে একটি গান পরিবেশন করেছেন। ইউটিউব-ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে গানটি রীতিমত ভাইরাল হয়ে গেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন হিরো আলমের এ গান নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। খোকন মূলত ব্রাজিল সমর্থক। তিনি নিজের ব্যস্ততার মধ্যেও খেলাধুলা নিয়ে নিয়মিতই চর্চা করেন।

ফেসবুক স্ট্যাটাসে খোকন লিখেছেন, আর্জেন্টিনা সমর্থকরা ইতিমধ্যে জেনে গেছেন যে তারা এইবার কোপা চ্যাম্পিয়ন। হিরো আলমও জেনে গেছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। হিরো আলম গান বানাচ্ছে, তাদের সমর্থকরা লাফাচ্ছে, কেউ মারামারি করছে, কেউ কেউ স্ট্যাটাসে এসে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। বুঝতাছি এইবার কাপ না পাইলে এরা সব হিরো আলম হয়ে যাবে। এরপর এই রকম গান বানাবে আর জাতিকে যন্ত্রনা দিবে। তাদের অনেক পাগলামি সহ্য করতে হবে।

পড়ুন: আগের দুই ফাইনালেই হেরেছে মেসির আর্জেন্টিনা

তিনি লিখেন, কাপ আমাদের কাছে খুব মামুলি ব্যাপার। অভাব নাই। এইবার কোপা কাপ দিয়ে দিলাম। নিয়ে যান। তবুও এইরকম গান আর সমর্থক থেকে জাতি রক্ষা পাক। অভিনন্দন আপনাদেরকে।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081