কাল কলম্বিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা

২৮ বছর পর কি অধরা ট্রফি ধরা দেবে মেসিদের?

০৬ জুলাই ২০২১, ০৯:০১ PM
সতীর্থদের সঙ্গে মেসি

সতীর্থদের সঙ্গে মেসি © ফাইল ফটো

দীর্ঘ ২৮ বছর সময়ের শিরোপা খরা কাটাতে কোপা আমেরিকায় এখন আর্জেন্টিনাকে আরও দুটি ম্যাচ জিততে হবে। ১৯৯৩ সালে শেষবার তারা কোপা আমেরিকাতেই চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সেই আসরেই শিরোপার খরা ঘোচানোর হাতছানি রয়েছে তাদের সামনে।

অন্যদিকে, আর্জেন্টিনার জার্সিতে কখনও শিরোপা জেতা হয়নি লিওনেল মেসির। ব্রাজিলের এবারের কোপায় আর্জেন্টিনা সেমিফাইনালকে সামনে রেখে স্বপ্ন বাড়ছে- এবার কি অধরা ট্রফি ধরা দেবে মেসির?

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল বুধবার (৭ জুলাই) সকালে আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দল এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলেছে। আর্জেন্টিনার ২৩ জয়ের বিপরীতে কলম্বিয়া জিতেছে নয়টিতে। বাকি আটটি ম্যাচ শেষ হয়েছে সমতায়।

সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ‘আশা করছি, আগামীকাল যেন পেনাল্টি শ্যুটআউট পর্যন্ত না যেতে হয়। তারপরও যদি সেটা ঘটে, আমরা ভালোভাবে সবকিছু করতে পারব বলে মনে করি।’

তিনি যোগ করেছেন, ‘একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে আমি বলতে পারি, আমি নিশ্চিত যে, এই ছেলেরা ফাইনালে পৌঁছাতে নিজেদের সবকিছু নিংড়ে দেবে।’

আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচের জয়ী দল আগামী ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে ফাইনালে ব্রাজিলকে মোকাবিলা করবে। ইতোমধ্যে সেলেসাওরা জায়গা করে নিয়েছেন শিরোপা নির্ধারণী মঞ্চে।

আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে রিও দে জেনেইরোর নিলতন সান্তোস স্টেডিয়ামে কোপার প্রথম সেমিতে পেরুকে ১-০ গোলে হারিয়েছে তিতের শিষ্যরা। নেইমারের পাস থেকে জয়সূচক গোলটি করেন লুকাস পাকেতা।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081