মেসির স্কুলে আঁকা হলো তার বিশাল ছবি

০২ জুলাই ২০২১, ০৯:৫১ PM
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি © সংগৃহীত

ফুটবল পায়ে নিজের কাড়িকুড়িতে মুগ্ধ করে সবার মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে গড়েছেন অসংখ্য কীর্তি করেছেন তিনি। তবে ছোট্ট মেসির যাত্রাটা তো শুরু হয়েছিল আর্জেন্টিনার রোজারিও নামক ছোট্ট শহরে। সেখানকার ‘জেনারেল লাস হেরাস’ স্কুলে তিনি শুরু করেছিলেন নিজের শিক্ষা জীবনও। 

এবার ওই স্কুলেই আঁকা হয়েছে মেসির বিশাল ছবি। ওই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘ভিনগ্রহ থেকে, আমাদের প্রতিবেশি হয়ে’। বিশেষ এই ছবিটি এঁকেছেন চার আর্জেন্টাইন আর্টিস্ট ফের লেরেনা, মাসি লেডেসমা, লিসান্দ্রো উরটেগা ও মার্লোন যুরিগা।

নিজের জীবনের খুব বেশি সময় অবশ্য আর্জেন্টিনা অথবা রোজারিওতে থাকা হয়নি মেসির। ছোটবেলাতেই হরমোনের সমস্যায় ভুগছিলেন তিনি। বাবা হোর্হে মেসি যোগাতে পারছিলেন না চিকিৎসার টাকা। হুট করেই হয়ে যায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি। চলে যান স্পেনে। এরপর তিনি কী করেছেন, তা তো সবাই জানে!

উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬