নেইমার বিহীন ব্রাজিলের জয় রুখে দিল ইকুয়েডর

২৮ জুন ২০২১, ০৮:৩৫ AM
ইকুয়েডরের কাছে আটকে গেল ব্রাজিল

ইকুয়েডরের কাছে আটকে গেল ব্রাজিল © সংগৃহীত

টানা ১০ জয়ের পর ড্র করল তিতের দল। স্বাগতিকদের রুখে দিয়ে কোপা আমেরিকায় টিকে থাকল একুয়েডর। এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না তিতের শিষ্যরা। এই ম্যাচে পাওয়া এক পয়েন্ট কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে ইকুয়েডরিয়ানদের।

এদিকে, আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। ব্রাজিল কোচ তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন নেইমারসহ মূল একাদশের অনেককে। তবে নেইমারকে ছাড়া খেলতে জেতা হয়নি ব্রাজিলের। গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘বি’ গ্রুপের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

এই ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জেতা ব্রাজিলই আজ প্রথম গোলটি দিয়েছে। ৩৭ মিনিটে এদের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। ৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে ভেনেজুয়েলা পেরুর কাছে হেরে গেছে ১–০ গোলে।

চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে ভেনেজুয়েলা। অন্যদিকে তিনটি ড্রতে ৩ পয়েন্ট পাওয়া ইকুয়েডর গ্রুপের চতুর্থ দল হিসেবে উঠেছে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে দলটি মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের শীর্ষ দলের। আগামীকাল সকালে নির্ধারিত হবে আর্জেন্টিনা না অন্য কাউকে শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পাবে ইকুয়েডর তা।

ব্রাজিল গ্রুপ পর্ব শেষ করেছে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। ‘বি’ গ্রুপের শীর্ষ দলটি শেষ আটে পাবে উরুগুয়ে কিংবা চিলিকে। আগামীকাল প্যারাগুয়ে উরুগুয়েকে হারিয়ে দিলে লুইস সুয়ারেজদের প্রতিপক্ষ হিসেবে পাবে নেইমাররা।

ব্রাজিল আজ শুধু নেইমারকেই নয় প্রথম একাদশে রাখেনি থিয়াগো সিলভা, কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসদের। বিকল্পরা অবশ্য ম্যাচে আলো ছড়াতে পারেননি। প্রমাণ করতে পারেননি নিজেদের।

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ১ জুনের অগ্রিম টিকিট
  • ২২ মে ২০২৬
নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন
  • ২২ মে ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু আজ, শনিবার ক্লাস চলবে প্রা…
  • ২২ মে ২০২৬
হামজা-ফাহমিদুলদের কোচ হচ্ছেন টমাস ডুলি!
  • ২২ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ১১ জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২২ মে ২০২৬
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081