টাইগারদের নতুন স্পিন কোচ হেরাথ, ব্যাটিং কোচ প্রিন্স

২৬ জুন ২০২১, ০৪:১৩ PM
ছবিতে বামে রঙ্গনা হেরাথ ও ডানে অ্যাশওয়েল প্রিন্স

ছবিতে বামে রঙ্গনা হেরাথ ও ডানে অ্যাশওয়েল প্রিন্স © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। আর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে।

শনিবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্য এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত নন আগের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। শুধুমাত্র চলতি বছর নিউজিল্যান্ড সফরে কাজ করেছেন তিনি। অন্যসময় ছিলেন দেশেই।

ভেট্টোরির অনুপস্থিতিতে সোহেল ইসলামকে দিয়ে স্পিন বোলিং কোচের কাজ চালিয়েছে বিসিবি। তবে ভেতরে ভেতরে ঠিকই খোঁজ করেছে বিদেশি কোচের। অবশেষে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার হেরাথকে দেয়া হয়েছে এ দায়িত্ব।

আসন্ন জিম্বাবুয়ে সফর দিয়েই শুরু হবে হেরাথের বাংলাদেশ কোচিং অধ্যায়। বর্তমান চুক্তি অনুযায়ী, তিনি কাজ করবেন চলতি বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

ট্যাগ: ক্রিকেট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬