পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে গ্রুপ সেরা ব্রাজিল

২৪ জুন ২০২১, ০৯:১৫ AM
ব্রাজিলের জয়সূচক গোলের মুহূর্ত

ব্রাজিলের জয়সূচক গোলের মুহূর্ত © সংগৃহীত

কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ সময়ের রোমাঞ্চে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ব্রাজিল। দীর্ঘ সময় পিছিয়ে থাকা দলকে সমতায় ফেরান রবের্তো ফিরমিনো। পরে যোগ করা সময়ে গোল করে সেলেকাওদের জয় নিশ্চিত করেন কাসিমিরো। টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ওঠা নিশ্চিত করল তিতের শিষ্যরা।

বৃহস্পতিবার (২৪ জুন) রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ২-১ গোলে জিতেছে ব্রাজিল। খেলা শুরুর দশম মিনিটে কলম্বিয়াকে লিড পাইয়ে দেন লুইস দিয়াজ। ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর রবার্তো ফিরমিনোর গোলে সমতা ফেরায় ব্রাজিল। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ১০০ মিনিটে কাসিমিরোর গোলে জয় ছিনিয়ে নেয় স্বাগতিক দল।

আগের ম্যাচে পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর কলম্বিয়ার বিপক্ষে একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে নামে ব্রাজিল। হেড কোচ লিওনার্দো তিতের রোটেশন পদ্ধতির কারণে একাদশের বাইরে চলে যান গোলকিপার এডারসন, ডিফেন্ডার এদার মিলিতাও, মাঝমাঠের ফাবিনিও ও এভারটন আর আক্রমণের গাব্রিয়েল বারবোসা।

এদের জায়গায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শুরু করেন ওয়েভারটন, মার্কিনিয়োস, কাসিমিরো, এভারটন রিবেরো ও রিচার্সিলন।

রিওর অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ব্রাজিল। টুর্নামেন্টে প্রথমবারের মতো গোল হজম করে তারা। হুয়ান কোয়াদ্রাদো ডান প্রান্ত থেকে ব্রাজিলের বক্সে ক্রস করেন। উড়ন্ত বলে দুর্দান্ত ওভারহেড কিকে বল জালে জড়ান লুইস দিয়াস।

ব্রাজিলের গোলকিপার ওয়েভারটনের তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। এই বছরের অন্যতম সেরা গোল করে ১০ মিনিটেই কলম্বিয়াকে এগিয়ে দেন দিয়াস।

ওই গোলের পর হতচকিত ব্রাজিল চেষ্টা করে নিজেদের গুছিয়ে নেয়ার। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিলেও ফাইনাল থার্ডে কার্যকরী ছিলেন না নেইমার-জেসুসরা। ফলে ৬৫ শতাংশ বল পজেশনে রাখার পরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধেও খুব একটা পাল্টায়নি ম্যাচের দৃশ্য। ব্রাজিল বলের দখল রাখলেও ফিনিশিংয়ে ছিল দুর্বলতা। সমতা ফেরাতে বেশ খানিকটা সময় নিয়ে নেয় নয়বারের কোপাজয়ীরা। ৬৬ মিনিটে নেইমারের শট পোস্টে লেগে প্রতিহত হলে হতাশা আরও বাড়ে ব্রাজিলের। এর মিনিট দশেক পরই আসে স্বাগতিকদের কাঙ্ক্ষিত মুহূর্ত।

কলম্বিয়ার বক্সে আক্রমণের সময় বাম প্রান্ত থেকে ক্রস ছাড়েন রেনান লোদি। বক্সের ভেতরে তাতে মাথা ছুঁইয়ে স্কোরলাইন ১-১ করে দেন লিভারপুল তারকা ফিরমিনো। ম্যাচের ঘড়িতে তখন ৭৮ মিনিট। বাকি সময়ে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। বাকি ১২ মিনিট ও রেফারির যোগ করা ১০ মিনিট ইনজুরি টাইমে তারা বারবার চেষ্টা করে ম্যাচজয়ী গোল করার।

একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি পায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উৎসবে মাতান কাসিমিরো। এই জয়ে বি-গ্রুপের শীর্ষে থেকে নকআউটে যাওয়া নিশ্চিত হলো ব্রাজিলের। সোমবার তারা নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9