আজ আনুষ্ঠানিক ঘোষণা

রামোসের সঙ্গে ১৬ বছরের সম্পর্কে শেষ রিয়ালের

১৭ জুন ২০২১, ০৯:৪৬ AM
রামোসের সঙ্গে ১৬ বছরের সম্পর্কে শেষ রিয়ালের

রামোসের সঙ্গে ১৬ বছরের সম্পর্কে শেষ রিয়ালের © সংগৃহীত

ক্লাবটির সঙ্গে ১৬ বছরের সম্পর্ক তার। দীর্ঘদিন ছিলেন অধিনায়কও। এবার সেই সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সার্জিও রামোস। এ বছরের জুনমাসেই রিয়ালের সাথে চুক্তির মেয়াদ শেষ ছিলো তার। মেয়াদ শেষ হওয়ার ২ সপ্তাহ আগেই ঘোষণাটা এসে গেলো। তবে রামোসকে আরো এক বছরের জন্য থাকার প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে, শর্ত ছিল আগে যে পারিশ্রমিক পেতেন তা থেকে ১০ ভাগ কমিয়ে দেওয়া হবে। কিন্তু রামোস চেয়েছিলেন চুক্তিটা ২ বছরের জন্য হোক। তাতে রাজি ছিল না রিয়াল। তাই শেষ পর্যন্ত বিচ্ছেদই হচ্ছে রিয়াল মাদ্রিদ ও সার্জিও রামোসের।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা দিতে অনলাইনে মিডিয়ার সামনে হাজির হবেন রামোস। সঙ্গে থাকবেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও। সেখানেই আনুষ্ঠানিক বিদায় জানানো হবে রামোসকে।

রিয়াল মাদ্রিদ এক বিজ্ঞপ্তি জানিয়েছে, ক্লাবটি আগামীকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে সার্জিও রামোসের বিদায়ের কথা ঘোষণা করবে। প্রাতিষ্ঠানিক কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে রামোসকে বিদায় জানানো হবে। তার আগেই এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে আসবেন রামোস। রিয়ালের হয়ে মোট ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, ৫টি লা লিগা শিরোপা, ৫টি কোপা ডেল রে এবং ৪টি সুপারকোপা ডি এস্পানা জিতেছেন রামোস।

ট্যাগ: ফুটবল
স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9