এবার পগবা সরিয়ে দিলেন বিয়ারের বোতল (ভিডিও)

১৬ জুন ২০২১, ১১:২৬ AM
পগবা সরিয়ে দিলেন বিয়ারের বোতল

পগবা সরিয়ে দিলেন বিয়ারের বোতল © সংগৃহীত

মাত্র দু’দিন আগে নিজের সামনে থেকে কোকাকোলার বতল সরিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা সংবাদ সম্মেলনে সামনে থেকে সরিয়ে দিয়েছেন বিয়ারের বোতল। রোনালদোর বতল সরিয়ে দেয়ার জেরে কোকাকোলা খুইয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১৫ জুন) রাতে পল পগবার দল ফ্রান্স জার্মানিকে হারিয়েছে ১-০ গোলে। পুরো ম্যাচেই মাঠে দাপিয়ে বেড়ানো পগবার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কারটা। এরপর সংবাদ সম্মেলনে এসেই ঘটল এ ঘটনা। মজার বিষয় হচ্ছে, যে হাইনেকেন বিয়ারের বোতলটা তিনি সরিয়ে দিয়েছেন সামনে থেকে, সেই হাইনেকেনের স্পনসর করাই ছিল ম্যাচসেরার পুরস্কারটা।

রোনালদো কাণ্ডের পর কোকাকোলা অবশ্য জানিয়েছে, কে কেমন পানীয় পান করবে, তার স্বাধীনতা সবারই একান্ত নিজের। পগবার ঘটনার পর অবশ্য এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে রোনালদোর সেই ঘটনার পর কোকাকোলা বিপুল অর্থের ক্ষতির মুখে পড়েছিল। পগবার ঘটনার পর হাইনেকেনও একই ধরণের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

রোনালদো সামনে থেকে কোকের বোতল সরিয়ে পানির বোতলটা তুলে ইঙ্গিত দিয়েছিলেন, পানি খান। কিন্তু পগবা তেমন কিছুই করেননি। অনেকটা নীরবেই বোতলটা তুলে নিচে রেখে মনোযোগ দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নে। ব্যক্তিগত জীবনে পগবা অবশ্য বেশ ধার্মিক। ২০১৮ বিশ্বকাপের ঠিক আগে ওমরাহ পালন করে গিয়েছিলেন বিশ্বজয়ের মিশনে, এমনিতেও জয়ের পর দলের বিয়ার-শ্যাম্পেনের উৎসবে তাকে দেখা যায় না তেমন।

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ১ জুনের অগ্রিম টিকিট
  • ২২ মে ২০২৬
নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন
  • ২২ মে ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু আজ, শনিবার ক্লাস চলবে প্রা…
  • ২২ মে ২০২৬
হামজা-ফাহমিদুলদের কোচ হচ্ছেন টমাস ডুলি!
  • ২২ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ১১ জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২২ মে ২০২৬
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081