রোনালদোর জোড়া গোলে ইউরোয় শুভসূচনা পর্তুগালের

১৫ জুন ২০২১, ১১:২৮ PM
হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে ইউরোয় শুভসূচনা

হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে ইউরোয় শুভসূচনা © সংগৃহীত

মাত্র আট মিনিটের ব্যবধানে তিন গোল করে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। যেখানে অধিনায়ক রোনালদো একাই করেছেন জোড়া গোল। অন্যটি এসেছে রাফায়েল গুররেইরোর পা থেকে।

এ জোড়া গোলের মাধ্যমে ইউরো কাপের ইতিহাসে এখন সর্বোচ্চ গোল রোনালদোর। মিশেল প্লাতিনিকে পেছনে ফেলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০+ গোলের মালিক হলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো।

তবে হাঙ্গেরির বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল পর্তুগাল। শেষ দিকে সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যাওয়া দলটি জালের দেখা পেল আরও দুবার। সহজ সুযোগ নষ্টের পর জোড়া গোল করলেনরোনালদো।

স্বস্তির জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল ফের্নান্দো সান্তোসের দল। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার ‘এফ’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। 

রেকর্ড ভাঙার পর স্বর্ণের দামে বড় পতন, এবার ভরি কত?
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিটি ইজারা ইস্যুতে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপির বি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রেনিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আব…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬