জয় দিয়ে কোপা আমেরিকা শুরু ব্রাজিলের

১৪ জুন ২০২১, ০৮:৩৮ AM
ম্যাচ শেষে তিতের শিষ্যদের উচ্ছ্বাস

ম্যাচ শেষে তিতের শিষ্যদের উচ্ছ্বাস © সংগৃহীত

কোপা আমেরিকার শুরুটা নিজের করে নিলেন নেইমার। আর তাতে লাভ হলো ব্রাজিলের। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আজ কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল।

তিতের দলের হয়ে গোল করেছেন মার্কিনিওস, নেইমার ও গাব্রিয়েল বারবোসা। গোলের খাতায় একবার নাম লেখা হলেও বাকি দুটি গোলেও ছিল নেইমারের সরাসরি ভূমিকা। মার্কিনিওস ও বারবোসার দুটি গোলই গড়ে দিয়েছেন নেইমার।

প্রথম থেকেই অনেক সুযোগ পেয়েছে ব্রাজিল। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের যন্ত্রণা এই ম্যাচেও ভুগিয়েছে তাদের। ম্যাচটিকে নেইমারময় বলার কারণ যে নেইমার শুধু গোল করেছেন বা করিয়েছেন সেটাই নয়, বরং গোল মিসের মহড়াতেও নেইমার ছিলেন সবার চেয়ে এগিয়ে। যতগুলো গোল করার সুযোগ পেয়েছিলেন, অন্তত তিন-চারটা গোল হয়ে যেত তাঁর। সেটা হয়নি।

ম্যাচের ২৩ মিনিটেই নেইমারের নেওয়া এক কর্নার থেকে ভেনেজুয়েলার ডিফেন্সের জটলার মধ্যে গোল করে বসেন পিএসজির ডিফেন্ডার মার্কিনিওস। প্রথমার্ধে নেইমারের মিসগুলোর পাশাপাশি বলার মতো ঘটনা এই একটাই।

মাঝমাঠে ফ্রেড ও কাসেমিরোর পাশাপাশি সৃষ্টিশীল মিডফিল্ডার হিসেবে লুকাস পাকেতাকে খেলানো হলেও হতাশ করেছেন লিওঁর এই তারকা। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে রাইটব্যাক দানিলোকে ডিবক্সের মধ্যে ফেলে দেন ভেনেজুয়েলার ডিফেন্ডার। সেখান থেকে পেনাল্টি পায় ব্রাজিল। গোল করতে মোটেও সমস্যা হয়নি নেইমারের।

এ নিয়ে ব্রাজিলের জার্সি গায়ে ১০৬ ম্যাচে ৬৭ গোল করা হয়ে গেল নেইমারের। আর মাত্র ১০ গোল করলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে কিংবদন্তি পেলের পাশে বসে যাবেন পিএসজির এই ফরোয়ার্ড।

৬৭ গোল করার পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার গোল করিয়েছেন আরও ৪৭টি। অর্থাৎ ১০৬ ম্যাচ খেলে ১১৪টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন। এদিন নেইমারের গোলের পরই রিচার্লিসনের বদলে গাব্রিয়েল বারবোসাকে নামান ব্রাজিল কোচ তিতে। ৮৯ মিনিটে নেইমারের ক্রস বুক দিয়ে জালে ঠেলে ব্যবধান ৩-০ করে ফেলেন এই স্ট্রাইকার।

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ১ জুনের অগ্রিম টিকিট
  • ২২ মে ২০২৬
নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন
  • ২২ মে ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু আজ, শনিবার ক্লাস চলবে প্রা…
  • ২২ মে ২০২৬
হামজা-ফাহমিদুলদের কোচ হচ্ছেন টমাস ডুলি!
  • ২২ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ১১ জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২২ মে ২০২৬
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081