জ্ঞান ফিরেছে এরিকসেনের, সাড়ে ১২টায় পুনরায় শুরু ম্যাচ

১৩ জুন ২০২১, ১২:৩০ AM
জ্ঞান ফিরেছে ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের

জ্ঞান ফিরেছে ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের © সংগৃহীত

জ্ঞান ফিরেছে ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের। আপাতত শঙ্কামুক্ত এরিকসেন তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে, আজ রাতেই মাঠে গড়াবে স্থগিত করা ম্যাচের বাকি অংশ। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) আবার শুরু হবে ম্যাচটি।

সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসেনের শঙ্কামুক্ত হওয়ার খবর পেয়ে আজ শনিবার রাতেই ম্যাচ খেলতে রাজি হয়েছেন ডেনমার্কের ফুটবলাররা। এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছে ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন।

এ সিদ্ধান্ত ম্যাচের ৪৩ মিনিট থেকেই আবার শুরু হবে খেলা। পুনরায় ম্যাচ শুরুর পর প্রথমার্ধের বাকি থাকা চার মিনিটের খেলা হবে আগে। এরপর দেয়া হবে পাঁচ মিনিটের বিরতি। পরে শুরু করে দেয়া হবে দ্বিতীয়ার্ধের খেলা। ইউরো কাপের আয়োজক সংস্থা উয়েফার টুইটবার্তায় জানা গেছে এ খবর।

এদিকে বর্তমানে কোপেনহেগেনের রাইয়োহস্পিটালেটে চিকিৎসাধীন রয়েছেন এরিকসেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন এবং যেকোনো ডাকে সাড়াও দিচ্ছেন এরিকসেন। তবে সতর্কতাস্বরূপ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে তার।

এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ
  • ০৬ এপ্রিল ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬