মুশফিকের আউট নিয়েই স্টাম্পে লাথি মেরেছিলেন সাকিব

১১ জুন ২০২১, ০৯:৫৪ PM
আবাহনী-মোহামেডান ম্যাচে সাকিব-মুশফিক

আবাহনী-মোহামেডান ম্যাচে সাকিব-মুশফিক © সংগৃহীত

আজকের ঘটনাটি ঘটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচের দ্বিতীয় ইনিংসে। মোহামেডানের ১৪৫ রানের জবাবে ইনিংসের পঞ্চম ওভারে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লুর আবেদনে আম্পায়ার ইমরান পারভেজ সাড়া না দিলে মেজাজ হারিয়ে সঙ্গে সঙ্গে স্টাম্পে লাথি মারেন সাকিব।

এছাড়া, আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি নামলে আম্পায়ার মাহফুজুর রহমান খেলা বন্ধ ঘোষণা করেন। তিনি যখন মাঠকর্মীদের কাভার আনার ইশারা দিচ্ছেন, তখন সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে তিনটি স্টাম্পই তুলে উইকেটের ওপর ছুড়ে মারেন। তিনি এ সময় আম্পায়ারকে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে কিছু একটা বলছিলেন।

পড়ুন: ‘রাজনৈতিক আশকারা দিয়ে সাকিবকে উদ্ধত বানানো হয়েছে’

এদিন আবাহনীর লক্ষ্য ১৪৬ রানের। ৯ রানেই ৩ উইকেট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে রীতিমত ধুঁকছে দলটি। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহীম দলকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করছেন।

মোহামেডানের তখন ৩ উইকেটে ২১ রান। পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহীম প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, কিন্তু আম্পায়ার তাতে অনড়।

কিন্তু এরপরই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে নন-স্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন তিনি।

এবারের ফুটবল বিশ্বকাপে ৯ ‘বুড়ো’ খেলোয়াড়
  • ২২ মে ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ মে ২০২৬
অবশেষে সৌদিতে শিরোপার স্বাদ পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ২২ মে ২০২৬
এক ফোনকলেই জার্মান দলে নাটকীয় প্রত্যাবর্তন নয়্যারের
  • ২২ মে ২০২৬
তাকবিরে তাশরিকের বিধান কী, কবে থেকে পড়তে হবে?
  • ২২ মে ২০২৬
ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ১ জুনের অগ্রিম টিকিট
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081