ভোটে জিতলেই মুশফিক হবে আইসিসির সেরা ক্রিকেটার

১০ জুন ২০২১, ০৮:২১ PM
বাংলাদেশের মুশফিকুর রহিম

বাংলাদেশের মুশফিকুর রহিম © সংগৃহীত

পারফরম্যান্সের ভিত্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে শীর্ষে রয়েছে তিন দেশের তিন ক্রিকেটার। আর তাদের মধ্যে সেরা নির্বাচনের জন্য আইসিসি আয়োজন করেছে একটি ভোটের ব্যবস্থা।

এ আয়োজনে যে ক্রিকেটার সব থেকে বেশি ভোট পাবে, সেই হবে মে (আইসিসি প্লেয়ার অফ দ্যা মান্থ) মাসের সেরা ক্রিকেটার। আর এই ভোট গ্রহণ চলবে ১৪ জুন পযর্ন্ত । 

ভোট দেওযার নিয়ম, ভোট দিতে লিংকে ক্লিক করার পর মুশফিকের ছবির নিচে ক্লিক করতে হবে। ভোটে ক্লিক করার পর আপনার নাম ও ইমেইল লিখে নিচে সাবমিট করতে হবে। ভোট দিতে এখানে ক্লিক করুন। 

সেরা তিন ক্রিকেটারের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। আর শীর্ষে থাকা অপর দুই ক্রিকেটার হলেন, পাকিস্তানের তরুণ মিডিয়াম পেসার হাসান আলী ও শ্রীলংকান বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমে। এদের মধ্য থেকে ভোটের মাধ্যমে প্রথম, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান নির্ধারণ হবে।

যে বিবেচনায় সেরা তালিকায় তিন ক্রিকেটার
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে ৮৪ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ১২৫ রান। তৃতীয় ওয়ানডেতে খুব একটা ভালো করতে পারেননি। ২৮ রানে আউট হয়েছেন মুশফিক। কিন্তু সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজের সেরা ব্যাটসম্যান ছিলেন। অসাধারণ এই পারফরম্যান্সের কারণেই সেরা তালিকায় স্থান পেলেন মুশফিক।

হাসান আলী জিম্বাবুয়ে সফরে দুই টেস্টে নিয়েছেন ১৪ উইকেট। দুটি টেস্টই পাকিস্তান হারারেতে খেলেছে। প্রথম টেস্টে নিয়েছেন ৯ উইকেট। দ্বিতীয় ম্যাচে তিনি পেয়েছেন ৫ উইকেট। শ্রীলঙ্কার পেসার জয়াবিক্রমা পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে নিয়েছেন ১১ উইকেট (৬ ও ৫)। এই সিরিজেই তাঁর টেস্ট অভিষেক হয়েছে।

পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9