বিশ্বকাপ বাছাইপর্ব

ভারতের কাছে দুই গোলে হারল বাংলাদেশ

০৭ জুন ২০২১, ০৯:৫৮ PM
বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলায় কাতারের দোহায় মাঠে নামে বাংলাদেশ ও ভারত

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলায় কাতারের দোহায় মাঠে নামে বাংলাদেশ ও ভারত © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলায় ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোলে ২-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৭৯ মিনিটে বাংলাদেশি গোলকিপারকে ডস দিয়ে গোল করেন সুনীল ছেত্রী। শেষমুহূর্তে বাড়তি চার মিনিটের খেলায় দ্বিতীয় মিনিটে গিয়ে পরের গোলটি করেন সুনীল।

বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে চার চারটি গোল করলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।


খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে গোল পান সুনীল। এরপর ৯২ মিনিটে ফের গোল করেন তিনি। 

কাতারের রাজধানী দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রায় পুরোটা সময় ভরতের দখলে ছিল বল। ৭৩ শতাংশ বল দখলে ছিল ভারতের। বাংলাদেশের দখলে ছিল মাত্র ২৬ শতাংশ। বাংলাদেশ শট নিতে পেরেছে ৪টি, ভারত নিয়েছে ১৬টি। বাংলাদেশ ২টি কর্নার পায়। আর ভারত পেয়েছে ৯টি। 

প্রথমার্ধে বাংলাদেশ দুটি হলুদ কার্ড দেখে আর দ্বিতীয়ার্ধে দেখেছে দুটি। ভারত প্রথমার্ধে একটি কার্ডও দেখেনি। তবে দ্বিতীয়ার্ধে দেখেছে একটি।

এর আগে ভারত-বাংলাদেশ ২৯ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ভারত জিতেছে ১৫টিতে আর বাংলাদেশ জিতেছে মাত্র দুই ম্যাচে। ড্র হয়েছে বাকি ১২টি খেলা।

ট্যাগ: ফুটবল
স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9