এসপিসি গ্রুপকে মাশরাফির আইনি নোটিশ

০২ জুন ২০২১, ০৮:১১ AM
এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করছেন মাশরাফি বিন মর্তুজা

এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করছেন মাশরাফি বিন মর্তুজা © সংগৃহীত

এসপিসি নামে একটি গ্রুপকে উকিল নোটিশ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ওই প্রতিষ্ঠানের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে এর সঙ্গে না জড়াতেও অনুরোধ করেছেন তিনি। গত এপ্রিলে ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হন মাশরাফি।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে মাশরাফি এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন,  গত এপ্রিলে আমি ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে।’

তিনি বলেন, ‘বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারনা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।’

মাশরাফি বলেন, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।’

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9