বিশ্বের সেরা ১০ বোলারের তালিকায় মিরাজ-মোস্তাফিজ

২৬ মে ২০২১, ০৯:৫২ PM
আইসিসি ওডিআই বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে স্থান পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ

আইসিসি ওডিআই বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে স্থান পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ © ইন্টারনেট

আইসিসি ওডিআই বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে স্থান পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার।  দুই নম্বরে উঠে এসেছেন অফ-স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দেশের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই অর্জন করলেন তিনি। এ ছাড়া মোস্তাফিজুর রহমান রয়েছেন ৯ নম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডেতে যথাক্রমে চার উইকেট এবং তিন উইকেট নেওয়ায় তিন ধাপ উন্নতি হয় মিরাজের। আজ আইসিসি এ তালিকা প্রকাশ করে। এর আগে ২০০৯ সালে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এক নম্বরে ওঠেন সাকিব আল হাসান। পরের বছর আব্দুর রাজ্জাক প্রবেশ করেন শীর্ষ দুইয়ে।

র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজুর রহমান আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯ নম্বরে। প্রকাশিত ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে সবার ওপরে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তার পয়েন্ট ৭৩৭। মিরাজের নামের পাশে ৭২৫ রেটিং পয়েন্ট রয়েছে। এরপর থাকা মুজিব উর রহমানের পয়েন্ট ৭০৮।

এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ ও পরেরটিতে ১২৫ রান করে চার ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৪ নম্বর স্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম। তার রেটিং পয়েন্ট ৭৩৯। এ ছাড়া তামিম ইকবাল ২৪ নম্বরে, সাকিব আল হাসান ২৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩৮ নম্বরে আছেন।

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9