লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয় টাইগারদের

২৫ মে ২০২১, ১০:০৫ PM
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা © সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে এই ইতিহাস গড়া সম্ভব হয়েছে। তিন ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল তামিমরা। 

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩ রানে তামিম ইকবাল ও শূন্য রানে সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ ৭৪ রানে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন মুশফিকু।

এরপর মাত্র ২৩ রানের ব্যবধানে ফের ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন জাতীয় দলের উইকেটপিকার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৪৮ ওভারে ২৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ১২৭ বলে ১০টি চার মেরে ১২৫ রান তোলেন মুশফিক। আর ৪১ রান করেন মাহমুদউল্লাহ। লিটন দাস করেন ২৫ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব ও মেহেদীর স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪১ রানে ইনিংস গুটিয়ে যায় শ্রীলংকার।  তাদের সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। পাথুম নিশাঙ্কা করেন ২০ রান। বাংলাদেশ দলের হয়ে মিরাজ নেন ৩ উইকেট। আর দুটি করে উইকেট তুলে নেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9