প্রথম ওয়ানডে শুরুর আগে লঙ্কান শিবিরে করোনার হানা

২৩ মে ২০২১, ০৯:৪২ AM
শ্রীলঙ্কান দল

শ্রীলঙ্কান দল © সংগৃহীত

মাত্র কয়েক ঘণ্টা পরই মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা বাংলাদেশ আর সফররত শ্রীলঙ্কার। কিন্তু এর আগেই শ্রীলঙ্কান দুই ক্রিকেটারসহ তিনজন করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।

আজ রবিবার (২৩ মে) দুপুর একটায় সিরিজের প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎ এই ম্যাচকে ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

করোনা আক্রান্তের মধ্যে রয়েছে দুই ক্রিকেটার ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো। করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন দলটির বোলিং কোচ চামিন্দা ভাসও।

শ্রীলঙ্কার ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লেমেনটাইন নিশ্চিত করেছেন এই খবর। দ্বিতীয় পিসিআর টেস্টের ফলের জন্য অপেক্ষায় আছে লঙ্কান দল। সেই টেস্ট করানোর পর বোঝা যাবে, আসলে কি অবস্থা দলের।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আগামী ২৫ মে আর ২৮ মে তৃতীয় ওয়ানডে মাঠে গড়ানোর কথা। সবগুলো ম্যাচই দিবারাত্রির, হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬