মহামারি করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত এবারও এশিয়া কাপ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ড এ কথা জানিয়েছে।
গত বছর শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। ২০১৮ সালে শেষবার ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করলেও গত বছর করোনার কারণে পিছিয়ে আনা হয় এই বছরের জুনে। কিন্তু করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় এ বছরের জুনেও এশিয়া কাপ হচ্ছে না।
লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, করোনাভাইরাসের কারণে এমনিতেই বন্ধ ছিল ক্রিকেট। তার ওপর আগামী দুই বছর ঠাসা সূচি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট টিমগুলোর।
আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষার উত্তরপত্র পুননিরীক্ষার ফল হতে পারে কাল
এ বছর এশিয়া কাপের সম্ভাবনা একবারেই কি নেই, এমনটি জানতে চাওয়া হলে অ্যাশলে ডি সিলভা জানান, আন্তর্জাতিক দলগুলোর ব্যস্ত সূচির কারণে ২০২৩ বিশ্বকাপের পর এশিয়া কাপ আয়োজন করা হতে পারে।