আইপিএল চলাকালে ৫-৬ দিন ঘরে বন্ধ করে রাখা হয়েছিল: মুস্তাফিজ

১২ মে ২০২১, ০৯:১০ AM
দেশে ফিরে কোয়ারেন্টিনে রয়েছেন মুস্তাফিজুর রহমান

দেশে ফিরে কোয়ারেন্টিনে রয়েছেন মুস্তাফিজুর রহমান © হিন্দুস্তান টাইমস

করোনাকালে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন প্রায় সকল ক্রিকেটারই। মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানও বাংলাদেশ ফিরে তাঁদের নির্ধারিত কোয়ারেন্টিনে রয়েছেন। তবে জৈব বলয়ে থাকাটা যে একদমই সুখকর নয়, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুস্তাফিজুর।

জৈব বলয়ে ক্লান্তির কারণে আইপিএল শুরুর আগেই নাম প্রত্যাহার করে নেন মিচেল মার্শ, জোস হ্যাজেলউডের মতো ক্রিকেটার। মওসুমের মাঝে একই কারণে দেশে ফিরে যান তাঁর রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজির সতীর্থ লিয়াম লিভিংস্টোন। জৈব বলয়ে থাকা ঠিক কতটা কষ্টকর, সেই বিষয়ে মুখ খুললেন ফিজ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একটি সংবাদমাধ্য়মকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ জানান, ‘এই পুরো প্রক্রিয়াটাই খুব ক্লান্তিকর এবং দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে। হোটেল থেকে মাঠ আবার মাঠ থেকে হোটেল, একইভাবে আর কত দিন আপনি থাকতে পারবেন? আন্তর্জাতিক ক্রিকেট হোক কী আইপিএল, পরিস্থিতি সব জায়গায় একই রকম।’

তিনি বলেন, ‘ভারতে আমরা জৈব বলয়ে ছিলাম এবং কোন দলের এক সদস্য করোনা পজিটিভ হওয়ায় আমাদের প্রায় পাঁচ-ছয়দিন একই ঘরে কার্যত বন্ধ করে রাখা হয়। এখানে বিশেষ বিমানে এসেও সেই নিভৃতবাসে থাকতে হচ্ছে। আর চাইলেও এই বিষয়ে আমাদের কিছুই করার নেই।’

নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র ইয়ামিন
  • ২২ মে ২০২৬
৪৫ মণের ‘ঠান্ডা ভোলা’র দাম ১২ লাখ, ‘দাদা ভাই’ ডাকলে সাড়া দে…
  • ২২ মে ২০২৬
চোট এড়াতে জেমিনির সহায়তা নেবেন মেসিরা
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081