ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

১১ মে ২০২১, ১০:৩৬ PM
শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় © ইন্ডিয়ান এক্সপ্রেস

সবকিছু ঠিকঠাক থাকলে এবার সিনিয়র টিম ইন্ডিয়ায় কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। এবারই প্রথমবার একইসঙ্গে ভারতের দুটো দল আন্তর্জাতিক ক্রিকেটে খেলবে। কোহলি-রোহিত শর্মার মতো প্রথম শ্রেণির তারকারা যখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত থাকবেন, তখন সীমিত ওভারের দল আবার শ্রীলঙ্কায় ওডিআই এবং টি২০ সিরিজ খেলবে। আর সীমিত ওভারেই ক্রিকেটেই শ্রীলঙ্কায় হেড কোচ করে পাঠানো হবে রাহুল দ্রাবিড়কে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শ্রীলঙ্কায় ভারত তিনটি করে ওডিআই এবং টি২০ ম্যাচ খেলবে। দ্বীপরাষ্ট্রে জাতীয় দলের সঙ্গে থাকছেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরার মত তারকারা। প্রথম সারির তারকা ক্রিকেটাররা সে সময় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত থাকবেন। সেইসঙ্গে হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠোররাও থাকবেন ইংল্যান্ডে।

এ অবস্থাতেই শ্রীলঙ্কায় সীমিত ওভারের ক্রিকেটে রাহুল দ্রাবিড়কে জাতীয় দলের কোচ করতে চাইছেন বোর্ডের কর্তারা। এনসিএ ক্রিকেট একাডেমি থেকে কয়েকজন সহকারীকে তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য ২০ জনের স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড সফরেই যাঁরা জায়গা করে নিতে পারেননি তাঁদের রাখা হচ্ছে শ্রীলঙ্কা সফরে। এই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, পৃথ্বী শ, কুলদীপ যাদব, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমাররা।

আনুষ্ঠানিকভাবে এখনো শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই। সীমিত ওভারের ফরম্যাটে তারকার ছড়াছড়ি জাতীয় দলে। এখন দেখার কীভাবে দল সাজিয়ে দ্বীপরাষ্ট্রে পাড়ি দেয় ভারত।

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9