ইমরুলকে নিয়ে ওয়ানডে দল ঘোষণা, আছেন সাকিব-মুস্তাফিজও

০১ মে ২০২১, ০৮:০৯ PM
ইমরুল, সাকিব, মোস্তাফিজ

ইমরুল, সাকিব, মোস্তাফিজ © সংগৃহীত

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ইমরুল কায়েস, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও আছেন ২৩ জনের দলে।

প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে আগামীকাল রোববার থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। টেস্ট সিরিজ খেলে বাকি ক্রিকেটাররা পরে যোগ দেবেন ক্যাম্পে।

আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো এই সিরিজের ভেন্যু নিশ্চিত হওয়া যায়নি। তবে বলা হচ্ছে ২১ মে গড়াতে পারে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। ২৩, ২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হতে পারে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬