ক্রিকেটারদের আইপিএল ছাড়ার হিড়িক

২৬ এপ্রিল ২০২১, ০৫:১২ PM
অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জ্যাম্পা, রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই

অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জ্যাম্পা, রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই © সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে কারণ বলা হচ্ছে ‘ব্যক্তিগত’। কিন্তু সত্যিকার কারণ জানা সবারই। ভারতে করোনার প্রকোপ, দেশে ফেরা নিয়ে শঙ্কা, সম্ভাব্য কোয়ারেন্টিন, সব মিলিয়ে আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন অস্ট্রেলিয়ার একের পর এক ক্রিকেটার। সঙ্গে আছেন ভারতের রচিবন্দ্রন অশ্বিন। তিনি সরাসরি উল্লেখ করেছেন করোনার কথাই।

শুরুটা হয়েছিল লিয়াম লিভিংস্টোনকে দিয়ে। রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান আইপিএল ছেড়ে যান জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকলের কথা জানিয়ে। রাজস্থানেরই অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই রবিবার দল ছেড়ে রওনা হন দেশের পথে। দল থেকে জানানো হয়, কারণটা ‘ব্যক্তিগত।’

পরে দেশে ফেরার পথে দোহা বিমানবন্দর থেকে এসইএন রেডিওকে টাই জানান, তার আইপিএল ছাড়ার মূল কারণ কোভিড পরিস্থিতিতে দেশে ফেরা নিয়ে শঙ্কা।

অশ্বিনের আইপিএল ছেড়ে যাওয়ার খবর জানা যায় রবিবার রাতেই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সুপার ওভারে জয়ের পর নিজেই টুইট করে এটি জানান দিল্লি ক্যাপিটালসের অফ স্পিনার।

টুইটে তিনি জানান, এবারের আইপিএলে আগামীকাল থেকে আমি বিরতি নিচ্ছি। আমার পরিবার ও ঘনিষ্ঠজনরা কোভিড-১৯ রোগের সঙ্গে লড়াই করছে এবং এই কঠিন সময়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার আইপিএলে ফিরতে পারব বলে আশা রাখছি।

এরপর আজ সোমবার সকালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর জানায়, তাদের দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার কেন রিচার্ডসন ও অ্যাডাম জ্যাম্পা ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন ও এবারের আসরে আর তাদের দেখা যাবে না।

ভারতে কোভিড মহামারী ভয়ঙ্কর রূপ নিয়েছে গত কিছুদিনে। আক্রান্তের সংখ্যায় রেকর্ড হচ্ছে প্রায় প্রতিদিনই, মৃত্যুও বাড়ছে ক্রমেই। অক্সিজেন সঙ্কটে দেশজুড়ে হাহাকার।

ব্যক্তিগত কারণের পেছনের কারণ সিডনি মর্নিং হেরাল্ডের কাছে অনেকটাই খোলাসা করে দেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ও কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ডেভিড হাসি।

তিনি বলেন, সবাই কম-বেশি নার্ভাস যে তারা অস্ট্রেলিয়ায় ফিরতে পারবে কিনা। বলতে আমার দ্বিধা নেই, আরও বেশ কজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন।

এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র ইয়ামিন
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081