আইপিএলে তৃতীয় ম্যাচেই বাদ পড়ছেন সাকিব!

১৭ এপ্রিল ২০২১, ১০:২০ PM
এবার আইপিএলের প্রথম দুম্যাচে ভালো করতে পারেননি সাকিব আল হাসান

এবার আইপিএলের প্রথম দুম্যাচে ভালো করতে পারেননি সাকিব আল হাসান © ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রথম দু-ম্যাচ সাকিব আল হাসানকে খেলানোর পর এবার ক্যাপ্টেন মরগান সুযোগ দিতে চলেছেন অন্য কাউকে। এমনই সম্ভবনা রয়েছে রবিবারের (১৮ এপ্রিল) আরসিবি ম্যাচে। আরসিবি টানা দু-ম্যাচ জিতে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে। অন্যদিকে কেকেআর হায়দরাবাদকে হারিয়ে শুরুটা ভাল করলেও আগের ম্যাচে মুম্বাইয়ের কাছে জেতা ম্যাচ হেরে বসেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, এ অবস্থায় নাইটদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। আর এ কারণেই সাকিব আল হাসানের ওপর কোপ পড়তে পারে। বল হাতে মোটামুটি পারফর্ম করলেও ব্যাট হাতে সেভাবে খেলতে পারেননি। মুম্বাইয়ের সঙ্গে ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে অবিবেচকের মত শট খেলতে গিয়ে আউট হয়ে যান তিনি।

আর হায়দরাবাদের ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মাত্র ৩ রান। মুম্বাই ম্যাচে সাকিবের অবদান মাত্র ৯। প্রতিবেদনে বলা হয়েছে, নারাইনকে প্রথম দু-ম্যাচে বসিয়ে সাকিবকে খেলানোর পিছনে উদ্দেশ্য ছিল কেকেআরের হয়ে রাসেলের সঙ্গেই ফিনিশারের দায়িত্ব পালন করা। সে ভূমিকায় তিনি জোড়া ম্যাচে ব্যর্থ হয়ে আস্থা হারিয়েছেন ক্যাপ্টেনের।

সাকিব ব্যর্থ হওয়ায় এবার নারাইনকে একাদশে নিয়ে এসে চমক দিতে চাইছেন মরগান। আইপিএলে সাকিবের থেকে নারাইনের অভিজ্ঞতা অনেক বেশি। চেন্নাইয়ের স্লো পিচে সাকিবের থেকেও বল হাতে বেশি কার্যকরী ভূমিকা নিতে পারবেন নারাইন, এমনটাই মনে করছে কেকেআর ম্যানেজমেন্ট। ব্যাট হাতে নারাইন আবার টপ অর্ডারে ভালো শুরু করতে পারেন।

সবমিলিয়ে, সাকিবের জায়গায় নারাইন খেললে ক্যারিবীয় তারকার ব্যাটিং পজিশন কি, হয় সেটা দেখার। টপ অর্ডারে নামিয়ে চমক দেওয়া নাকি সাকিবের মতোই ছয় নম্বরে নামানো, সবকিছুই নির্ভর করছে মরগানের ওপর।

এদিকে, কেকেআর দলে আরো একটি পরিবর্তন দেখা যেতে পারে। হরভজনের জায়গায় নাইটদের একাদশে ঢুকতে পারেন কুলদীপ যাদব অথবা পবন নেগি। হরভজনে যে ক্যাপ্টেন মরগানের আস্থা বেশি নেই তা প্রথম দুই ম্যাচ দেখার পরেই বোঝা গিয়েছে। প্রথম ম্যাচে এক ওভারের পর দ্বিতীয় ম্যাচে হরভজনকে করানো হয় মাত্র দুই ওভার। পবন নেগীর খেলার সম্ভবনা বেশি। কারণ প্রয়োজনে ব্যাটও করে দিতে পারেন তিনি।

কেকেআরে জোড়া পরিবর্তনের সম্ভবনা থাকলেও আরসিবি একাদশে একই লাইন আপ থাকছে। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। প্যাটেল, শাহবাজ আহমেদ বল হাতে ক্যাপ্টেন কোহলিকে ভরসা জোগাচ্ছেন। কোভিড আতঙ্ক কাটিয়ে ড্যানিয়েল স্যামস আরসিবি দলে যোগ দিলেও, প্রথম একাদশে ঢোকার সম্ভবনা নেই।

জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence