শ্রীলঙ্কায় উদ্দেশে ঢাকা ছাড়লো মুমিনুলরা

১২ এপ্রিল ২০২১, ০১:৩৮ PM
মুমিনুল হক

মুমিনুল হক © সংগৃহীত

শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সোমবার (১২ এপ্রিল) বেলা ১২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ে তারা।

বিসিবির ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা ও ভালোমন্দ দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২১ জনের স্কোয়াডের সঙ্গে কোচিং-সাপোর্ট স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল মিলিয়ে মোট ৪১ জনের বিশাল বহর শ্রীলঙ্কাতে যাচ্ছে। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিন দিন হোটেল-বন্দি হয়ে থাকতে হবে ক্রিকেটারদের। এরপর অনুশীলন করার সুযোগ মিলবে। পরবর্তীতে সফরকারীরা দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ১৭ থেকে ১৮ এপ্রিল।

দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য কোনও দল দেবে না স্বাগতিক বোর্ড। তাছাড়া নেট বোলারও পাবে না বাংলাদেশ। সে কারণেই বিশাল বহর নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। যেখানে যোগ করা হয়েছে নতুন তিন পেসার- মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলামকে। এদের মাঝে শরিফুল টি-টোয়েন্টি দিয়ে ইতোমধ্যে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২১ এপ্রিল প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।

প্রাথমিক টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান।

মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬